শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

খুলনার আদালত চত্বর থেকে পালিয়েছে আসামি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বর থেকে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের হাজতখানা থেকে তাকে আদালতের এজলাসে নেয়ার সময় সে দৌঁড়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসা‌মি হ‌লেন, দৌলতপুর থানা এলাকার পাবলা দত্ত বা‌ড়ির মিন্টু সরদা‌রের ছে‌লে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বসানো হয়েছে চেকপোস্ট।পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার দৌলতপুর থানার এক‌টি চুরির মামলায় কারাগা‌রে ছি‌লেন। আজ আদাল‌তে তার হ‌জিরার দিন। বেলা ১১টার দি‌কে তাকে আদাল‌তের দি‌কে নেওয়া হয়।

এ সময় এজলা‌সে না উঠে আসা‌মি পা‌লি‌য়ে যান। আসা‌মি গ্রেপ্তা‌রে জোর তৎপরতা চালা‌নো হ‌চ্ছে। নগরীর বিভিন্নস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, পালিয়ে যাওয়া আসামি হৃদয়কে ধরতে অভিযান শুরু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর