শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গভীর রাতে ঘুসের ৩৭ লাখ টাকাসহ ধরা এলজিইডির প্রকৌশলী

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৪ টাইম ভিউ

নাটোরের সিংড়ায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৭ লাখ টাকাসহ সাবিউল ইসলাম নামে এলজিইডির এক প্রকৌশলীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সিংড়ার চলনবিল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে শুক্রবার বিকেলে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সাবিউল গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন। তিনি রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।

সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, রাতে চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা-প্রাইভেটকারসহ নির্বাহী প্রকৌশলী সাবিউলকে থানায় নেয়া হয়।

ওসি বলেন, জমি বিক্রির ৩০ লাখ টাকা রয়েছে বলে প্রথমে জানিয়েছিলেন সাবিউল। পরে গণনা করে আরও ছয় লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদঘাটন করার জন্য দুদককে জানানো হয়েছে। এছাড়া মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন তিনি।

এ প্রসঙ্গে এলজিইডির প্রকৌশলী সাবিউল ইসলাম জানান, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তবে পথে তাকে আটক করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর