শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গাজায় পোলিও মহামারি ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। ভয়াবহ এই স্বাস্থ্য সংকটের কারণ হিসেবে ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে ছোট্ট এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

সোমবার (২৯ জুলাই) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি স্বাস্থ্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাজায় নতুন করে এই মহামারিকে বিশ্বজুড়ে পোলিও নির্মূল কর্মসূচির ক্ষেত্রে বাধা হিসেবে অভিহিত করেছে হামাস চালিত এই স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে খাবার পানি ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক ও টনকে টন ময়লা অপসারণের জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে গাজায় কম্পোনেন্ট পোলিওভাইরাস টাইপ ২ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কাজে তারা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সমন্বয় করেছে। এই ভাইরাসটি নর্দমায় পাওয়া গেছে, যা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া তাঁবুর মধ্য থেকে সংগ্রহ করা হয় এবং এদের মধ্য দিয়েই প্রবাহিত হয়।

গত শুক্রবার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভাইরাস শনাক্ত হওয়ার পর গাজায় ১০ লাখের বেশি পোলিও টিকা পাঠানোর ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুদের এই ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য সামনের দিনে এসব টিকা তাদের দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর