শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাকশ্রমিকদের সঙ্গে কারখানার কর্মকর্তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেন ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে খাবার বিরতির পর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপের কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্র ও শ্রমিকরা জানায়, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬৪ শ্রমিককে টার্মিনেশন দেওয়া হয়। টার্মিনেশন দেওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনাদি পরিশোধ করা হয়। এদিকে শ্রমিকদের অভিযোগ তাদের নাম বিজিএমইএ কালো তালিকায় রাখা হয়েছে। যার কারণে তাদের অন্য কোনো কারখানায় চাকরি হচ্ছে না।বিজিএমইএ থেকে কালো তালিকা অপসারণের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা রোববার (১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে কারখানার মূল ফটকে এসে কর্মরত শ্রমিকদের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়।

এর পরেই ইসলাম গ্রুপের কারখানার কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু। এসময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্ত দোকানপাট বন্ধ হয়ে যায়।এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর এসপি সারওয়ার আলম জানান, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে বিরাজ করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর