শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস
ছবি-সংগৃহীত

কর্তৃপক্ষ বলছে, ঘটনাটি ছিল ইচ্ছাকৃত হামলা। ফিল হেইনস বলেন, ওই ভয়াবহ ঘটনায় তার স্ত্রী গুরুতর আঘাত পেয়েছেন। তবে তার হৃদয় ও মন ভালো আছে। কারণ, এর মধ্যেও ভালো খবর হলো—তার স্ত্রী বেঁচে আছেন।

মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার দূরের ওয়াঙ্গারাট্টা শহরে হেলেনের কার্যালয়ের সামনে তার ওপর টয়োটা ল্যান্ডক্রুজার তুলে দেওয়ার পর ৪৩ বছর বয়সী নুজেন্টকে গ্রেপ্তার করা হয়। বুধবার প্রথমবার তাকে আদালতে হাজির করা হয়।মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস বলেন, “তার (হেলেন) সুস্থ হয়ে ওঠার পথটি দীর্ঘ এবং কঠিন হবে, তবে আমরা জানি সে একজন লড়াকু যোদ্ধা।”

“সে একজন দৃঢ়চেতা মানুষ। সে আমাদের ভালোবাসা ও সহযোগিতায় সুস্থ হয়ে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আর সেটাই আমাদের প্রত্যাশা।”

বর্তমানে মেলবোর্নেই হেলেনের চিকিৎসা চলছে। তার স্বামী হাসপাতালের কর্মী এবং অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক পর্যায়ের যেসব মানুষ হেলেনের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান। যারা তাদের সমর্থন জানাতে চান, তাদের ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “অনুগ্রহ করে হেলেনকে ভালোবাসা পাঠাতে থাকুন।”

বুধবার স্থানীয় আদালতে নুজেন্টের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। এগুলো হলো—বিপজ্জনক গাড়ি চালিয়ে গুরুতরভাবে জখম করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করা এবং কমনওয়েলথ সরকারি কর্মকর্তার ক্ষতি করা।

পুলিশ জানিয়েছে, নুজেন্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে। তিনি জামিনের আবেদন করেননি এবং আগামী ফেব্রুয়ারিতে তাকে আবার আদালতে হাজির হতে হবে।

আদালতের নথিতে দেখা যায়, গাজা চাষ ও দখলে রাখার অভিযোগও নুজেন্টের বিরুদ্ধে রয়েছে। আদালতে নুজেন্টের আইনজীবী বলেছেন, তার মক্কেলের মানসিক স্বাস্থ্যজনিত উদ্বেগ আছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর