শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

গুজরাটে ছয় তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ভারতে প্রবল বৃষ্টিপাতের মধ্যে ধসে পড়েছে একটি ছয়তলা ভবন। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৬ জুলাই) গুজরাটের সুরাটে শচীন পালি গ্রামে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুতল ভবনটি মাত্র আট বছর আগে নির্মিত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনধসের স্থানে ধ্বংসস্তূপের পাহাড় তৈরি হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জানা গেছে, বিকেল বেলা ভবনটি ধসে পড়ার সময় এর অন্তত পাঁচটি পরিবার এর ভেতরে ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলকেও ডাকা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভবনটি খুব বেশি পুরোনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বেশিরভাগ ফ্ল্যাট খালি ছিল।

সুরাটের জেলা প্রশাসক ডা. সৌরভ পারঘি বলেন, ছয়তলা একটি ভবস ধসে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে এক নারীকে জীবিত উদ্ধার করেছি। আরও চার বা পাঁচজন ভেতরে আটকা থাকতে পারেন।

তিনি বলেন, এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলোকে দ্রুত উদ্ধারকাজের জন্য চাপ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বাকিদেরও উদ্ধার করতে সক্ষম হবো। ভবনটি ধসে পড়ার কারণ উদঘাটনে তদন্ত হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর