শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জন ব্রিটিশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করেছে মস্কো। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এই বিষয়টি জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দফতর বিভাগ পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও উসকে দেয়ার দায়িত্ব পালন করছিলো অভিযুক্তরা। যার কারণে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়।

রাশিয়ার সম্প্রচারমাধ্যমগুলোতে এই ৬ ব্রিটিশ কূটনীতিকের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। এমনকি তাদের ছবিও দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এফএসবির এক কর্মকর্তা রুশ রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রসিয়া-২৪ টিভিকে বলেছেন, ব্রিটিশরা রাশিয়ার অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের ইঙ্গিত আমলে নেয়নি। তাই আমরা শুরুতে এই ছয়জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর