শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গ্রিন কার্ডের জন্য যুক্তরাষ্ট্রের ৩ নতুন শর্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৮ টাইম ভিউ

ট্রাম্প প্রশাসনের অধীনে অ্যামেরিকা এইচ-১বি ভিসা কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন,দেশে ভিসা ও গ্রিন কার্ডের প্রক্রিয়া আগের তুলনায় দ্রুততর ও নিরাপদ করা হয়েছে। আগের তুলনায় আরও বেশি মানুষ এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাচ্ছে বলে জানান তিনি।নোয়েম আরও যোগ করেন, তবে যুক্তরাষ্ট্রে আসা এইচ-১বি ভিসাধারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, ভিসাধারীরা সন্ত্রাসী সংগঠনের সমর্থক নন। তারা সঠিক কারণ বা উদ্দেশ্যে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। তারা যুক্তরাষ্ট্রেকে ঘৃণা করে এমন কোনও সংগঠনকে সমর্থন করছেন না।

একই সাথে বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন নোয়েম। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট হাজার হাজার সন্ত্রাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিলেন এবং তারা প্রতিরক্ষামূলক অভিবাসন কর্মসূচির অপব্যবহার করেছেন।

উল্লেখ্য, অভিবাসন-বিরোধী বিষয়ে কঠোর অবস্থান ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে জয়লাভের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরেই তিনি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতি ঘোষণা করেন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে, ট্রাম্প নতুন এইচ-১বি ভিসা আবেদনে নিয়োগকর্তাদের জন্য ১ লাখ ডলারের নতুন এককালীন ফি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর