শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ
গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু

গ্রিসের উপকূলে এজিয়ান সাগরে কোস্টগার্ডের জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষের ঘটনায় ১৫ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। গ্রিসের এক সরকারি কর্মকর্তা জানান, নৌকাটিতে ৩০ থেকে ৩৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।মঙ্গলবার এজিয়ান সাগরের হিওস দ্বীপের উপকূলে ঘটনাটি ঘটেছে বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি নৌকা তুরস্কের উপকূল থেকে কয়েক মাইল পশ্চিমে অবস্থিত হিওসে অভিবাসন প্রত্যাশীদের বহন করে নিয়ে আসছে, তারা এমনটি দেখতে পেয়ে সেটিকে ঘুরে ফিরে যেতে বলেন।

“কিন্তু মানব পাচারকারীরা কোস্টগার্ডের জাহাজের দিকে নৌকা ছুটিয়ে দিলে সংঘর্ষের ঘটনাটি ঘটে”। কোস্টগার্ড জানিয়েছে, সংঘর্ষের পর তারা ২৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে, কিন্তু পরে তাদের মধ্যে একজন, এক নারী মারা যান। ঘটনার পর একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। গ্রিসের এক সরকারি কর্মকর্তা জানান, এ ঘটনায় কোস্টগার্ডের দুই কর্মকর্তা আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর