শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

দিনাজপুরের ঘোড়াঘাটে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৪ মে) রাত ৮ টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পাশে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক ফাঁদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি ওই এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে এলাকার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখাপড়া করতো।শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চার পাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন।

রোববার (৪ মে) বিকাল অনুমান ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সে সময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন শিশু মিলে খামারের পাশে  আম কুড়াতে যায়। সাথে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা।পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে আমার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

ঘোড়াঘাট থানার্অিফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খামারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎ স্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর