শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চকরিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, গুরুতর আরেকজন হাসপাতালে

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

পুকুরে গোসল করতে নেমে কক্সবাজারের চকরিয়ার কাহারিয়াঘোনার সিকদারপাড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো, স্থানীয় নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন (৮) ও জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০)। এরমধ্যে মিফতাহুল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

একই ঘটনায় গুরুতর অসুস্থ আহাদুল ইসলামকে (৫) কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহাদুল মারা যাওয়া শিশু সানজিদা হোসেনের ভাই।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে যায়। এ সময় অসতর্ক অবস্থায় তিনজনই পুকুরে ডুবে যায়। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুনে পুকুর থেকে তাদের উদ্ধার করে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায়।

অন্যজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর