শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামের জিইসি-দামপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ টাইম ভিউ

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে জিইসি মোড়ে মিছিলটি বের করা হয়। ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই মিছিলকারীরা সরে পড়েন।আজ সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। ১ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ নেতা-কর্মী। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়েজিদ বোস্তামী অঞ্চলের সহকারী কমিশনার মো. রকিবুল হাসান। তিনি বলেন, জিইসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে। তাঁদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৫০ জন জামালখান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন। এর পাঁচ দিন পর ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর