শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চট্টগ্রামে চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

চট্টগ্রাম রেল স্টেশন থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় সারাদেশে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া সিলেটের উদ্দেশ্যে ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় রওনা হয় । পরবর্তীতে সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়।

প্রতিটি ট্রেনে বিজিবি চট্টগ্রাম থেকে একটি করে প্লাটুন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর