শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ টাইম ভিউ

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা দুজনই ডবলমুরিং থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন– ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে মনির ও মেহেদী নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

পুলিশ জানিয়েছে, ছিনতাই করা টাকা ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায় চার ছিনতাইকারী। ওই স্থানে মোট ছয় জন ছিনতাইকারী ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওসি কাজী মো. রফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, “ছিনতাইকারী ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ডবলমুরিং থানা পুলিশের দুই এসআই ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর