মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

চমক দেখাল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
চমক দেখাল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অভাবনীয় চমক দেখাল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)। দুই বছর আগে গঠিত এই দলটির একক লড়াইয়ে এগিয়ে থাকার বিষয়টি তামিল রাজনীতির দীর্ঘদিনের দ্বিমুখী সমীকরণকে ওলটপালট করে দিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভোট গণনার শুরুতে টিভিকে প্রত্যাশার চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। দলটির নেতা ফেলিক্স জেরাল্ড জানিয়েছেন, তারা কোনও জোট ছাড়াই এককভাবে রাজ্যে সরকার গঠন করতে আত্মবিশ্বাসী। বিজয়ের দলের এমন দাবি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনের ট্রেন্ড বলছে, প্রথমবার ভোটের ময়দানে নামা টিভিকে শুধুমাত্র ভালো ফলই করছে না, বরং অনেক আসনে ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো প্রতিষ্ঠিত দলগুলোকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে। অভিনেতা বিজয়ের বিশাল জনপ্রিয়তা এবং তার তরুণ নেতৃত্বের প্রতি মানুষের আস্থা এই সাফল্যের মূল চালিকাশক্তি বলে মনে করা হচ্ছে।তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশক ধরে ডিএমকে এবং এআইএডিএমকে-এর নেতৃত্বাধীন জোটের আধিপত্য চলে আসছে। সেই প্রথাগত রাজনৈতিক ধারার বিপরীতে দাঁড়িয়ে টিভিকের এই জয়জয়কার রাজ্যটির রাজনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। বিজয়ের নিজের কেন্দ্র তিরুচিরাপল্লি (পূর্ব) এবং পেরাম্বুর, উভয় আসনেই এগিয়ে রয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি এই প্রাথমিক প্রবণতা চূড়ান্ত ফলাফলে রূপান্তরিত হয়, তবে ভারতের দক্ষিণী রাজনীতিতে বিজয় এক বড় কিংমেকার বা এমনকি ‘কিং’ হিসেবে উঠে আসতে চলেছেন। চূড়ান্ত ফলাফলের জন্য এখন অপেক্ষা করছে পুরো তামিলনাড়ু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর