বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ ভারতের চেয়ে বেশি থাকতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৪ এপ্রিল প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপির মূল্য দাঁড়াতে পারে ২ হাজার ৯১১ মার্কিন ডলার। একই সময়ে ভারতের ক্ষেত্রে এই পরিমাণ হতে পারে ২ হাজার ৮১২ ডলার।

উল্লেখ্য, মাথাপিছু জিডিপি একটি দেশের ব্যক্তি প্রতি অর্থনৈতিক উৎপাদনের সূচক। মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব নির্ধারণ করা হয়।আইএমএফের তথ্যে দেখা গেছে, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিগুলোতে গড় মাথাপিছু জিডিপি প্রায় ৭ হাজার ৫০০ ডলার, যেখানে বৈশ্বিক গড় প্রায় ১৫ হাজার ৬০০ ডলার।

এর আগে ২০২৫ সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল ২ হাজার ৬৭৫ ডলার এবং বাংলাদেশের ছিল প্রায় ২ হাজার ৬৩৫ ডলারের কিছু বেশি। তবে ২০২৩ ও ২০২৪ সালেও এই সূচকে বাংলাদেশ এগিয়ে ছিল।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভারতের মাথাপিছু জিডিপি বেড়ে ৩ হাজার ৭৪ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে তা ৩ হাজার ৪৮ ডলারের বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে, অন্তত ২০৩১ সাল পর্যন্ত এই সূচকে ভারত এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সামগ্রিক অর্থনীতির আকারে অবশ্য ভারতের অবস্থান অনেক এগিয়ে। ২০২৬ সালে ভারতের মোট জিডিপি প্রায় ৪.১ ট্রিলিয়ন ডলার ধরা হয়েছে, যেখানে বাংলাদেশের জিডিপি হতে পারে প্রায় ৫১০ বিলিয়ন ডলার।

আইএমএফ বছরে দুইবার তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে, যেখানে বৈশ্বিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ প্রবণতা তুলে ধরা হয়।

যদিও সংস্থাটি সতর্ক করে বলেছে, পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর প্রভাবে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.১ শতাংশ এবং ২০২৭ সালে ৩.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর