শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে ‘আয়নাঘর’ নিয়ে যা বললেন পুলিশ সুপার

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর কোনো আয়নাঘর থাকবে না বলে মন্তব্য করেছেন নতুন পুলিশ সুপার রেজাউল করিম। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘আয়নাঘর’ কারা কেন করেছিলেন তা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে একটি মানববন্ধনে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে রেখে নির্যাতন করা হতো। পরে মামলা দায়েরের পর তাদের আদালতে তোলা হতো। ওই মানববন্ধনে আওয়ামী লীগ শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর গুমের শিকার ব্যক্তিরা বক্তব্য রাখেন।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আমি খবর নিচ্ছি। কোনো আয়নাঘর থাকবে না। আইনে যেভাবে আছে সিআরপিসি যেভাবে আছে। আইন অনুযায়ী একজন মানুষকে যেভাবে আটকে রাখা যায়; সেভাবেই হবে। আয়নাঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি।

পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পরে পুলিশে যে স্থবিরতা শুরু হয়েছে আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আরও পরিবর্তন হবে। তবে এরইমধ্যে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। খুব শিগগিরই পুরো দমে কাজ করবে থানা পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে সোচ্চার ভূমিকা পালন করবে পুলিশ। থানা বা পুলিশ স্টেশন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না। তবে পুলিশ সরকারেরই অংশ। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবে এটাই স্বাভাবিক।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, তিনি নিজেও এতদিন বৈষম্যের স্বীকার ছিলেন। আন্দোলনকারিদের কারণেই আজ তার এসপি হিসেবে পদায়ন হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর