নিহত ভান্তের নাম দীপঙ্কর মহাথের। তিনি আর্যগুহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার (১২ জুলাই) রাতে বিহারের ভিতর প্রবেশ করে বিহারাধ্যক্ষ দীপংকর মহাথের। পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভান্তে বিহার থেকে বের না হওয়ায় বিহারের অন্যান্যরা ভিতরে প্রবেশ করে ভান্তের ঝুলন্ত মরদেহ দেখতে পান। \
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা এ নিয়ে দায়ক দায়িকাদের মধ্যে দেখা দিয়েছে নানা রহস্য।