শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

চীনকে নিয়ে রাশিয়ার নৌমহড়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

দক্ষিণ চীন সাগরে রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া চালাচ্ছে চীন। শনিবার (১৩ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়, আঞ্চলীক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে চীন। খবর: আনাদোলুর।

পারমাণবিক শক্তিধর দুই দেশের এই নৌমহড়া ১৫ জুলাই পর্যন্ত চলবে বলেও জানানো হয় বিবৃতিতে। কিন্তু এতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে জাপান।

জাপান বলছে, আমাদের সীমার পাশে এই যৌথ মহড়া আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি।

রাশিয়া বলেছে, এটা দুই দেশের বার্ষিক নৌমহড়া। প্রতিবছরই চীনের সঙ্গে এ ধরনের মহড়া চালিয়ে আসছে রুশ নৌবাহিনী।

এ বছর চীনের ঝাংজিয়ান প্রদেশের পাশে দক্ষিণ চীন সাগরে চীন-রাশিয়ার ওই নৌমহড়া চলছে।

এ অঞ্চলে সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা বেড়ে যাওয়ায় রাশিয়াকে নিয়ে চীনের এ মহড়া বেশ আলোচিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর