শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

চীনের পররাষ্ট্রমন্ত্রী গ্যংয়ের নিখোঁজ!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২১৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ ধরে জনসমক্ষে আসতে দেখা য়ায়নি চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-কে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও কেন তিন সপ্তাহ ধরে পর্দার আড়ালে আছেন এমন প্রশ্ন জন্ম দিয়েছে সন্দেহেরও। নিখোঁজ হননিতো কিন গ্যাং?

সিএনএন সূত্রে খবর, ২৫ জুন বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন গ্যাং। তারপর থেকেই তারে আর জনসমক্ষে দেখা যায়নি। সংবাদমাধ্যমে তার শেষ উপস্থিতি ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রনালয়ের ডেপুটি মিনিস্টার আন্দ্রে রুডেনকোর সঙ্গে। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা ওয়াগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন। সূত্রের খবর, টেলিভিশন উপস্থাপক ফু জিয়াওশিয়ানের সাথে কিনের সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে। অনেকেই বলেন, তাদের এক সন্তানও রয়েছে। সে না কি আমেরিকার নাগরিক। তবে, গ্যংয়ের ‘নিখোঁজ’ হওয়ার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী কিনের নিখোঁজ হওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে কিন গ্যাং অসুস্থ। তাই তিনি আসিয়ান সামিটে উপস্থিত থাকতে পারেননি। তবে এই ব্যাখ্যায় চিড়ে ভেজেনি। অনেকেই মনে করছেন, কিন গ্যাংয়ের জনসমক্ষে না আসার আসল কারণ গোপন করছে জিনপিং প্রশাসন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেননি চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই মাসের শুরুতে বেইজিংয়ে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি প্রধান জোসেপ বোরেলের সঙ্গে দেখা করার কথা ছিল কিনের। কিন্তু বৈঠকটি পিছিয়ে দেয় চিন। ৫ জুলাই বোরেলের বেইজিং সফরের কথা ছিল। এর ঠিক দুইদিন আগে ইইউকে বৈঠক স্থগিতের বিষয়ে জানানো হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর