বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্বাচনে হারার জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল এল-সায়েদ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংকের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন, সভাপতি মামুন, সম্পাদক নোমান

চুয়াডাঙ্গায় গ্রামীণ কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

চুয়াডাঙ্গা আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) বেলা ১১টার দিকে জেলার সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কবিরাজ রাজাই আলীর ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন।

হত্যার শিকার রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারীপাড়ার মৃত দেসের আলীর ছেলে। তিনি কবিরাজী পেশায় যুক্ত ছিলেন, এছাড়া এলাকায় চাষাবাদ করতেন। তার দুই ছেলে মালেশিয়া প্রবাসী। স্থানীয় লোকজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এসব তথ্য জানান।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, শুক্রবার রাতের কোনো এক সময় কবিরাজ রাজাই আলীকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে কালী ভান্ডারদহ পিরতলী মাঠে পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার পরিচয় শনাক্ত করে।

ওসি সেকেন্দার আলী বলেন, কি কারণে কবিরাজ রাজাই আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর