শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

জঙ্গি সন্দেহে মৌলভীবাজারে আরও ১৭ জন আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে জনতার হাতে আরও ১৭ জন নারী-পুরুষ আটক হয়েছেন।

আজ সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান একে আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলার’ সদস্য বলে আমরা সন্দেহ করছি।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর