শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

জন্মের ১৫ দিনের মাথায় মেয়ে শিশুকে জীবন্ত দাফন করল বাবা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

দুই সপ্তাহ আগে জন্ম নেয়া মেয়ে নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা খরচ বহনের অপারগতার কথা বলে জীবন্ত দাফন করেছেন এক পাষণ্ড পিতা। মর্মান্তিক এবং আতঙ্কজনক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি।

রবিবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ধ প্রদেশের থারুশাহত এলাকায় নিজের ১৫ দিন বয়সী মেয়েকে জীবন্ত কবর দেয়ার অপরাধে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্তের নাম মো. তৈয়ব। গ্রেপ্তারের পর সে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। নিজের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তার শিশু কন্যার চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। আর এ কারণেই নবজাতককে বস্তায় ভরে দাফন করেন তিনি। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর