মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

জবিস্থ নটরডেমিয়ান সোসাইটির নেতৃত্বে সজিব : আরাফ

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ টাইম ভিউ

নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি’-র ২০২৫–২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহবাজ খান সজিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আলি আহমেদ আরাফ।

সোমবার (১০ নভেম্বর) সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাহিম হোসাইন ও ইবনে আহাদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ইউসুফ, পাবলিক সেক্রেটারি রাফাজ হাসান রায়ান এবং দপ্তর সম্পাদক মো. মুজতবা রাফিদ।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হাসান, মো. জুলকারনাইন, মোহাম্মদ নাজমুল হক অনন্ত ও আরাফাত হোসাইন তৌসিন। নতুন কমিটি নিয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. মামুন ভুইঁয়া বলেন, “প্রতিবছর আমরা নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করি। এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়। নটরডেমিয়ান সোসাইটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নয়, দেশের ক্রান্তিলগ্নে সবসময়ই ইতিবাচক ভূমিকা রাখে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর