শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জরিপে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ঘনিয়ে আসছে মার্কিন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের দৌড়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে কার প্রতি জনগণের আগ্রহ এ নিয়ে সংবাদমাধ্যম এবিসি ও ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে; বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ডেমোক্রেট শিবিরের জন্য অস্বস্তির পূর্ভাবাস।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গত ১৫-২০ সেপ্টেম্বর এক হাজার ছয়জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালানো হয়। এটি মূলত করা হয়েছে মোবাইল ফোনে। ফলাফলে দেখা গেছে, বাইডেনের ৪২ শতাংশ ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ। ফলে ১০ পয়েন্টে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট বলছে, গত কয়েক মাসের সমীক্ষার সঙ্গে এই ফলাফলের অনেকটা পাথর্ক্য দেখা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ভোটারদের অষন্তোষ বাড়ছে।

জরিপে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে ৫৬ শতাংশ মানুষ অস্বীকৃতি জানিয়েছে। একই জরিপে ট্রাম্পের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভোটরার ইতিবাচক। নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ৫৯ শতাংশ। এখানেও বলা হচ্ছে, অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে অসন্তোষে দেখিয়েছে জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ ভোটার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর