শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

জাপানে কিশোরীর আত্মহত্যার সাথে প্রাণ গেলো পথচারীরও

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

জাপানের ইয়োকোহামা শহরে একটি আত্মহত্যার ঘটনায় প্রাণহানি ঘটেছে দু’জনের। শহরের একটি শপিং সেন্টার থেকে এক কিশোরী আত্মহত্যা করতে লাফ দেন। এরপর তিনি নিচে এক পথচারীর ওপর গিয়ে পড়েন। সোমবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আত্মহত্যা করা ওই কিশোরী হাইস্কুলে পড়তেন। এ ঘটনায় যে পথচারীর প্রাণ হারালেন, তার বয়স ছিলো ৩২ বছর। সেই সময়, বন্ধুদের নিয়ে ওই শপিং সেন্টারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই নারী।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কাছাকাছি সময়ে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা চিকিৎসার পরে কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীটিকে মৃত ঘোষণা করে। ঠিক কিছুক্ষণ পরেই ওই নারী-ও মারা যান।

সরকারী পরিসংখ্যান অনুসারে, কেন ওই কিশোরী আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়। যদিও জাপানে ১৮ বছরের কম বয়সী বহু তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে জানা যায়।

গত বছর, জাপানে ৫১৩ জন তরুণ-তরুণী আত্মহত্যা করেছে, যেখানে ‘স্কুল সমস্যা’ সবচেয়ে বড় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।
যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে ফিরতে চায় না তারা ফুটোকো নামে পরিচিত। ফুটোকো মানে ‘যারা স্কুলে যায় না’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর