শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জাপান সফরে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

জাপান সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামী ২০-২৩ মে দেশটিতে সফর করবেন তিনি। এ সময় তিনি জাপানের রাজা নারুহিতো ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন। গতকাল শুক্রবার (১০ মে) টোকিও এক বিবৃৃতিতে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের ডি-ফ্যাক্টো এ নেতার ২০১৯ সালের পর এটি প্রথম জাপান সফর। এ সময় তিনি রাজা নারুহিতোর দেওয়া ভোজ সভায় যোগ দেবেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, কিশিদা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে ‘বিস্তৃত পরিসরে’ আলোচনার পরিকল্পনা করেছেন।

সৌদি আরব জাপানের প্রধান জ্বালানি তেল সরবরাহকারী এবং সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জাপানের গেমিং জায়ান্ট নিন্টেন্ডো কোম্পানির বিদেশি বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হয়েছে। সৌদি সার্বভৌম সম্পদ তহবিল এখন কিয়োটো-ভিত্তিক গেম কম্পানির ৮.৩% মালিক।

প্রিন্স মোহাম্মদকে ভিডিও গেম সিরিজ ‘কল অফ ডিউটি’ এর আংশিক একজন আগ্রহী গেমার বলা হয় এবং ৩৮ বছর বয়সী প্রিন্স মোহাম্মদ ২০১৭ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সৌদি আরবে এ খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন। ২০২২ সালে যুবরাজ এ খাতে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ কৌশল ঘোষণা করেছিলেন।

সূত্র: জাপান টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর