শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতালে হামলা সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার ঘটনায় সাবেক যুবদল নেতা এম শুভ পাঠানসহ ৫জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেপ্তার হওয়া সকল আসামী জামালপুর শহরের বাসিন্দা।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান- গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় একটি বেসরকারি হাসপাতাল, জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামীরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এই ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আরো জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে সড়ক পারাপারের সময় হওয়া বাক বিতন্ডার জেড়ে হাসপাতালে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে আসামীরা। এছাড়াও আসামীরা প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রগুলো খেলনা পিস্তল বলে দাবি করলেও তাতে সন্তুষ্ট নয় পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর