শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জেলেনস্কির নিজ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গত বুধবার একটি রুশ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে পাঁচ শিশুসহ অনেকে আহত হন। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।

জরুরি পরিষেবা, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা এখন ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে চিরুনি অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে আনা হয়েছে অনুসন্ধান কুকুরও।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএস-এর পোস্ট করা একটি ভিডিওতে একজন আহত নারীকে ধ্বংসাবশেষ থেকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায়। এ ছাড়া হামলার পর এলাকায় আগুন নেভাতে দমকল কর্মীদের দেখা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে কথিত হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। জেলেনস্কি নিহতদের আত্মীয় ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘প্রতিদিন এবং প্রতি ঘন্টায় রুশ সন্ত্রাস প্রমাণ করে যে, ইউক্রেনকে অবশ্যই বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে।’

সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর