শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ঝটিকা সফরে কিয়েভে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ঝটিকা সফরে বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। পরে এক বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেন ব্লিংকেন। দুই দিনের সফরে ইউক্রেন যান তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত তার সফরের কথা কেউ জানতো না।

আমেরিকার জানিয়েছে, এক বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১৭৫ মিলিয়ন ডলার খরচ করা হবে সামরিক খাতে। বিশেষ করে অ্যাব্রামস ট্যাংকের জন্য গোলাবারুদ কেনা হবে। বাকি অর্থের একটা বড় অংশ মানবিক কাজে ব্যবহার করা হবে।

আমেরিকা আরও জানিয়েছে, ইউক্রেনকে ১২০ মিলিমিটারের কার্তুজ দেওয়া হবে ট্যাংকের জন্য। যে কার্তুজে ইউরেনিয়াম ডিপ্লেট করা থাকবে। এই কার্তুজ যেখানে ফাটবে সেখানে বাতাস বিষাক্ত হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই ধরনের কার্তুজ ব্যবহার নিয়ে বিতর্ক আছে।

বস্তুত, আমেরিকার এই ঘোষণার পরই রাশিয়া এর প্রতিবাদ করেছে। ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে একটি কড়া মন্তব্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকা কেবল ইউক্রেনকে সাহায্য করছে তাই নয়, রাশিয়ার একটি গোটা প্রজন্মকে খতম করার চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর