শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঝিনাইদহ ট্রেন থেকে ফেনসিডিল সহ আটক ১ জন আটক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেলস্টেশনে শত বোতল ফেনসিডিলসহ রনি আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে।

ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়।  এসময় তার সাথে থাকা ট্রলির কম্বলের মধ্য থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর