শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

টঙ্গীতে ফ্ল্যাট বাসা থেকে ২ শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার ,পুলিশ হেফাজতে বাবা-মা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩২ টাইম ভিউ

গাজীপুরের টঙ্গীর একটি ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া।পুলিশ জানায়, ফ্ল্যাটটির মেঝেতে পাশাপাশি দুই শিশুর মরদেহ পড়ে ছিল। গলা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। ঘটনার পর টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর বাতেন মিয়া বাসা থেকে স্থানীয় একটি মার্কেটে যান বলে জানিয়েছেন।বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ মুঠোফোনে খবর পান তাঁর ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। অন্যদিকে তাদের মা সাহেলা বেগম বলছেন, তিনি দুপুরের পর নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। এই দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ছিলেন নানার বাড়িতে।

ওসি আরও বলেন, দুই শিশুকে হত্যার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মা–বাবার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে, যে কারণে তাঁদের দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর