সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

টয়োটার সব কারখানায় গাড়ি তৈরি স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সব কারখানায় গাড়ি তৈরির কার্যক্রম স্থগিত করেছে অটোমোবাইল জায়ান্ট টয়োটা। গত মঙ্গলবার উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় গাড়ি তৈরির শীর্ষে থাকা এই কোম্পানিটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সিদ্ধান্তের ফলে জাপানে গাড়ির উৎপাদন ব্যাহত হচ্ছে।

খবরে বলা হয়েছে, ত্রুটির কারণে গাড়ির যন্ত্রাংশ ক্রয় করতে পারছে না কোম্পানিটি। টয়োটার একজন মুখপাত্র বলেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করছে না কোম্পানিটি। গত মঙ্গলবার সকালে টয়োটা জাপানের ১৪টি কারখানার মধ্যে ১২টির কার্যক্রম স্থগিত করে। কিছুক্ষণ পরে তিনি আরও বলেন, ১৪টি কারখানায় কার্যক্রম স্থগিত করা হবে। এমনকি যন্ত্রাংশ ও গাড়ি উৎপাদন পুনরায় কবে শুরু হবে এ বিষয়ে কোম্পানি এখনো কিছু বলেনি।

তবে হঠাৎ এ বন্ধের কারণে ক্ষয়-ক্ষতির বিষয়েও কিছু জানায়নি তারা। জাপানের এই ১৪টি কারখানায় টয়োটার বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়। এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর