শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিকাশ এজেন্ট কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, ‘অতিরিক্ত ডিআইজি’ বরখাস্ত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও চিকিৎসার ওপর জোর রাষ্ট্রপতির গঙ্গার পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে: জয়সোয়াল স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামিকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায় সৌদির বিমানবন্দরে হামলা, ৩ নাগরিক নিহত অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ট্রাক চাপায় নোয়াখালীতে নারী এনজিও কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী-সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় ফায়রা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দিনাজ সুলতানা জিতু (২৭) নোয়াখালীর সদর উপজেলায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনির জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতু সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় গেলে সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক রিকশার পেছন থেকে ওভারটেক করে যাওয়ার সময় চাপা দিলে জিতুর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌমুহনী চৌরাস্তা থেকে মাইজদী হয়ে সোনাপুর পর্যন্ত ফোর লেনের কাজ ধীরগতিতে হলেও অনেকটা সম্পন্ন হয়েছে। কিন্তু রাস্তার এই পুরো অংশে ডিভাইডার না দেওয়ায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। কিছুদিন আগে মাইজদী নাপিতের পুল নামক স্থানে একইভাবে সড়ক দুর্ঘটনা একজন মারা যায় এবং দু’জন মারাত্মক আহত হয়।

স্থানীয়দের দাবি, মাইজদী থেকে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের মাঝখানে ডিভাইডারের কাজ যেন দ্রুত সম্পন্ন করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিতুর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর