শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া শুরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ম্যানহাটানের এক আদালতে সোমবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে ১২ সদস্যের জুরি নির্বাচন করা হচ্ছে। ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ২০২৩ সালের এপ্রিলে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করেন।

ওই মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্প তাঁর আইনজীবীর এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার বিষয় গোপন রাখতে চেয়েছিলেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে (প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড) এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ। ওই পর্ন তারকার দাবি, এক দশক আগে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
এই বিচারকে ‘যুক্তরাষ্ট্রের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

আদালতে ঢোকার আগে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক নিপীড়ন।’ আদালত থেকে বের হওয়ার পর তিনি বলেন, ‘এটা একটা কেলেঙ্কারি।’ তাঁকে জোর করে দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জুরি হওয়ার জন্য ৯৬ জন শপথ নিয়েছেন।

সোমবার ৫০ জনের বেশি সম্ভাব্য জুরিকে তাঁদের শিক্ষা, শখ, সংবাদ পড়ার অভ্যাসসহ বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। তবে তাঁদের নিরপেক্ষতা সম্পর্কে নিশ্চিত হতে না পারায় কাউকে জুরি হিসেবে নির্বাচন করা হয়নি।
জুরি নির্বাচন প্রক্রিয়া এক থেকে দুই সপ্তাহ চলতে পারে। আর পুরো বিচার প্রক্রিয়া শেষ হতে মে মাস পর্যন্ত লাগতে পারে। সপ্তাহে চার দিন (বুধবার বিচার কার্যক্রম বন্ধ থাকে) ট্রাম্পকে আদালতে উপস্থিত থাকতে হবে।

এই প্রথম একজন সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হতে যাচ্ছে। তাঁর বিরুদ্ধে আরো তিনটি ফৌজদারি মামলা রয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে ফেলার চেষ্টা ও ২০২১ সালে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পর গোপনীয় সরকারি নথি ঠিকমতো রাখতে না পারার অভিযোগে মামলা হয়েছে। ট্রাম্প সব অভিযোগই অস্বীকার করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর