শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ট্রাম্প–আনোয়ার বৈঠক : আসিয়ান সম্মেলনে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

আগামীকাল রবিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সেমিকন্ডাক্টর শুল্ক, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আমেরিকার রোল কল ওয়েবসাইটে প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ট্রাম্প রবিবার সকালে কুয়ালালামপুরে পৌঁছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী আনোয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর সন্ধ্যায় তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে এক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠান দুই দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে সীমান্ত বিরোধ সংক্রান্ত এক চুক্তির অংশ। ট্রাম্পের দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে ১৩তম আসিয়ান–যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক এবং আসিয়ান নেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে। এরপর সোমবার তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ট্রাম্প টোকিওতে যাবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে। বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রদূত এডগার ডি. কাগান বলেন, ট্রাম্পের এ সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর এবং ওবামার দশ বছর আগের সফরের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মালয়েশিয়া সফর।

এ বছর মালয়েশিয়া ‌‘অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ শিরোনামে আসিয়ানের চেয়ারম্যান হিসেবে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে আসিয়ানের ১০টি সদস্য দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের মতো গুরুত্বপূর্ণ সংলাপ অংশীদার দেশগুলোর নেতারা অংশ নেবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর