শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ট্রাম্প ক্যারিশমায় শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ?

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ
ট্রাম্প ক্যারিশমায় শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ?

রাশিয়াও মনে করে, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে মিয়ামিতে বৈঠক শেষে বলেন, শান্তি চুক্তি প্রায় ৯৫ শতাংশ সম্পএআন্ন। তিনি জানান, আলোচনার গতি ইতিবাচক এবং শান্তির পথে বিশ্ব এখন আরও কাছাকাছি।

পেসকভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ট্রাম্পের এ বক্তব্য সঠিক এবং আলোচনার শেষ ধাপ এখন দৃশ্যমান। তিনি আরও জানান, জেলেনস্কির সাথে বৈঠকের বিস্তারিত নিয়ে ট্রাম্প শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করবেন। তবে মধ্যস্থতা সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাশিয়া এখনও সতর্ক থাকছে বলে জানান তিনি।

ইতোপূর্বে জেলেনস্কি ২০ দফার একটি প্রস্তাবের কথা উল্লেখ করলেও যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সেটি নিয়ে নির্দিষ্ট সমর্থন জানাননি। জেলেনস্কি আরও বলেন, যদি আলোচনায় অগ্রগতি ব্যাহত হয় তবে রাশিয়াই বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবা উচিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পেসকভ দাবি করেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং এ বাস্তবতা কিয়েভের বোঝা উচিত। তার ভাষ্য, রাশিয়া লক্ষ্য অর্জনের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি ও সংঘাতের সমাপ্তির পক্ষে।

রাশিয়া দীর্ঘদিন ধরেই বলছে, কূটনৈতিক সমাধানই সর্বোত্তম পথ, তবে ন্যাটোর ভূমিকা ও রুশভাষী জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতিই সংকট তীব্র করার অন্যতম কারণ হিসেবে দেখে মস্কো।

সূত্র: আরটি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর