শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চীন সফর করবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সফরে ইরান যুদ্ধের বিষয়টি আলোচনায় আসবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করবেন। খবর রয়টার্সের।

তিনি আরও বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে পাকিস্তান যেন ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে চীন সমর্থন জানায়।’যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান উভয় দেশই পরিস্থিতি নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর