যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় এসেছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে দিল্লি থেকে ডোনাল্ড লু’কে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় পৌঁছেছে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর।