শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তিন জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

তিন জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

খুলনা

খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্যসচিব করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এর আগে গত ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ২০২১ সালের ৯ ডিসেম্বর তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আমির এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্যসচিব করা হয়।

মেহেরপুর

মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।

মাগুরা

আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিকুল খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর