শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

তেল আবিবে জরুরি অবস্থা জারি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়।

লেবাননের হাসবাইয়া এলাকা থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানান, ‘তার পেছনের ব্রিজ লাইন থেকে ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল।’

তিনি জানান, ‘ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।’

তিনি আরও জানান, ‘হাইফা ও তেল আবিবের দিকে প্রায় ১২টি মাঝারি পাল্লার রকেট ছোড়া হয়েছে। এত কিছুর পরও যে ইসরায়েলে হামলার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে তারই জানান দিলো শিয়া সশস্ত্র গোষ্ঠীটি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর