শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ত্বকী হত্যাকাণ্ড: আদালতে স্বীকারোক্তি দিলেন এক আসামি

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতার অন্য দুজনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব-১১।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে প্রথমে তোলা হয় শিপন ও মামুনকে। এসময় র‍্যাব তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে একই আদালতে হাজির করা হয় কাজল হাওলাদারকে। আদালত তার দেয়া জবানবন্দি রেকর্ড করেন।

মামলায় উল্লেখ, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকে অপহরণ করে নৃশসংভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি কোর্টের নির্দেশে মামলার তদন্তভার পায় র‍্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর