রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন দিলেন রণবীর-দীপিকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সদস্য সম্রাট, অনুষ্ঠান হওয়ার কথা ছিল সামনে মাসে একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মরদেহ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের দোষ স্বীকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর মার্কিন পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু-নিখোঁজ,তদন্তের নির্দেশ ট্রাম্পের সারা দেশে বজ্রপাতে ১২ জনের মৃ‍‍ত্যু ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল হরমুজে ‘পুলিশি ভূমিকা’ নিলে মার্কিন জাহাজ ডুবানোর হুঁশিয়ারি ইরানের

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম ব্যাংককক পোস্ট এক প্রতিবেদনে বলেছে, গত চারদিনে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। যা গত বছর নববর্ষের অনুষ্ঠানের সময় হওয়া দুর্ঘটনার চেয়ে ২৫ শতাংশ কম। শুধুমাত্র গতকাল সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। যার ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে থাইল্যান্ডে। সূত্র : ব্যাংকক পোস্ট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর