শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

দক্ষিণ আফ্রিকায় প্লাটিনাম খনিতে লিফট দুর্ঘটনা, নিহত ১১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি বিশাল প্লাটিনাম খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। খনিতে শ্রমিকদের ব্যবহৃত একটি লিফট নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে খনির কম্পানি আজ মঙ্গলবার জানিয়েছে। ইমপালা প্লাটিনাম বলেছে, গত সোমবার জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে রাস্টেনবার্গ শহরে তাদের খনিতে ‘বিধ্বংসী দুর্ঘটনা’ ঘটেছে। এ সময় ৮০ জনেরও বেশি শ্রমিক তাদের শিফট শেষে একটি খাদ ছেড়ে যাচ্ছিলেন। তাদের মতে, লিফটটি ‘অপ্রত্যাশিতভাবে নামতে শুরু করায়’ স্থানীয় সময় বিকেল ৫টার আগে সতর্কতা জারি করা হয়েছিল।

দুর্ঘটনার তদন্তর জন্য মঙ্গলবার খনিতে সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। কম্পানিটি বলেছে, উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনায় ৭৫জন শ্রমিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকো মুলার এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সহকর্মীদের হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।

সব আত্মীয়র সঙ্গে যোগাযোগ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।’ এ ছাড়া মুখপাত্র জোহান থেরন বলেছেন, কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। অধিকাংশের গোড়ালি ও পায ভেঙে গেছে। অন্যরা ছোটখাটো আঁচড় নিয়ে বেরিয়ে গেছে। অনেক গভীর খনিতে এমন লিফট রয়েছে, যা একবারে শতাধিক লোককে বহন করতে পারে। দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর কয়েক ডজন খনি শ্রমিক নিহত হয়।

সেখানে কয়েক লাখ মানুষ এ শিল্পে কাজ করে। যদিও গত দুই দশক ধরে নিরাপত্তার মান বাড়ানোর কারণে এ সংখ্যা কমছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। ১৯৬০ সালে কোলব্রুক দুর্যোগে ৪৩০ জনেরও বেশি কয়লাখনি শ্রমিক নিহত হয়েছিল। দক্ষিণ আফ্রিকা প্লাটিনাম উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। বিশ্বের গভীরতম খনিও দেশটিতে রয়েছে। সোনা, হীরা, কয়লা ও অন্যান্য কাঁচামালের প্রধান রপ্তানিকারক দক্ষিণ আফ্রিকা। সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর