বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ ‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিজ্ঞপ্তিতে অসংগতি, ঠিক করার তাগাদা ঢাকার

দীর্ঘদিন আটক থাকার পর লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
দীর্ঘদিন আটক থাকার পর লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
ছবি-সংগৃহীত

লিবিয়ার বেনগাজীতে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার সকাল ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয় বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে ফেরা ১৭৪ বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় লিবিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়। এর মধ্যে গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন অবস্থান করেন তারা। পরে পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। এতে সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এর আগে গত ৭ অগাস্ট ৩৪০ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন। সবমিলিয়ে দুই দফায় ৫১৪ জন বাংলাদেশি ফিরলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর