শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দুর্নীতির মামলায় যশোরে আ.লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে দুর্নীতির মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত। বুধবার (২২ জানুয়ারি) স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এই রায় দেন।

এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০৭ সালের ২৭ জুন দুদক যশোর অফিস থেকে শাহীন চাকলাদারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়। ওই বছর ১১ জুলাই তিনি আইনজীবীর মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন। তবে দুদকের তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পত্তির তথ্য উঠে আসে।

এ বিষয়ে ২০০৮ সালের ৩ মার্চ দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার রায় ঘোষণা করেন। রায়ে শাহীন চাকলাদারকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে। শাহীন চাকলাদার যশোরের প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উপ-নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার পলাতক ছিলেন বলে জানিয়েছেন আদালতের সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর