শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দেড় লাখ ডলারে বিক্রি হলো এলভিস প্রিসলির বিখ্যাত জুতা জোড়া

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

এলভিস প্রিসলির এক জোড়া আইকনিক জুতা রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। ১৯৫৬ সালে প্রকাশ হয় এলভিস প্রিসলির অভিষেক অ্যালবাম, যার প্রথম গানটি ছিল ‘ব্লু সুয়েড সুজ’। সেই স্মরণীয় জুতা জোড়া সম্প্রতি নিলামে ১ লাখ ২০ হাজার পাউন্ড বা ১ লাখ ৫২ হাজার ডলার দর পেয়েছে।

গত ২৮ জুন এ নিলামের আয়োজন করে ব্রিটিশ অকশন হাউজ হেনরি অল্ডরিজ অ্যান্ড সন।

বাস্তবে রক এন রোল সম্রাটকে বিভিন্ন সময়ে ব্লু সুয়েড জুতোয় দেখা গেছে। এই জুতাগুলো ১৯৫০ এর দশকে মঞ্চে এবং বাইরে পড়তেন।
নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অল্ডরিজ অ্যান্ড সন জানায়, ক্যালিফোর্নিয়ার একজন সংগ্রাহক জুতা জোড়া কিনে নিয়েছেন। নিলামে জুতো জোড়াকে শোবিজনেসের ‘আইকনিক’ স্মারক হিসেবে উল্লেখ করা হয়।

প্রাথমিকভাবে জুতাগুলোর দাম ধরা হয়েছির ৫৫ হাজার পাউন্ড বা ৬৯ হাজার ৬০০ ডলার। ব্লু সুয়েড সুজে নান-বুশ ব্র্যান্ডের নিশানাও রয়েছে।
এ জুতা পরে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিসলি। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৯৫৬ সালের জুলাইয়ে স্টিভ অ্যালেন শোতে এই জুতা পরে ‘আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ’ গানটি পরিবেশন করেছিলেন তিনি।

প্রিসলি ১৯৫৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেয়ার আগের রাতে বন্ধু অ্যালান ফরটাসকে এই জুতা জোড়া উপহার দিয়েছিলেন। এলভিস প্রিসলি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও এ পপ আইকনের বন্ধু জিমি ভেলভেট এই তথ্য নিশ্চিত করেছেন।

নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে তারকা সঙ্গীতশিল্পী ফ্রেডি মার্কারির একটি পোশাকও। পোশাকটি বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার পাউন্ড বা আড়াই লাখ ডলারে।

সূত্র : সিএনএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর