শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ টাইম ভিউ
দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি। পোস্টে লেভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান। মাতৃত্বে স্বাদের জন্য তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, আমি সত্যিই বিশ্বাস করি পৃথিবীতে স্বর্গের সবচেয়ে কাছের জিনিস।

লেভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান ক্যারোলিন লেভিট। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন।

তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর