শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ধামরাইয়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে মাইক্রোবাসে সিএনজি নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য ফিলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুকের মৃত্যু হয়।

ধামরাই থানা পুলিশ জানায়, ফারুক হোসেন নামে ওই ব্যক্তি মাইক্রোবাসটি নিজেই চালিয়ে ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং একজন আহত হন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর