শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ টাইম ভিউ

আফগানিস্তানে ভয়াবহতার রেশও কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবারও ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের গভীরতা ১০ কিলোমিটার। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগে বলা হয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ৫.৪ এবং কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এর আগে রবিবার আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১১-এ পৌঁছেছে। আহতের সংখ্যা ৩ হাজার ১২৪। কুনার প্রদেশে পাঁচ হাজার ৪০০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে। বিশেষ করে প্রদেশের গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত।

স্থানীয় বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। তিনি বলেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, কিন্তু ধ্বংসস্তূপ সরানোর কোনো উপায় আমাদের নেই। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েছে, তবুও কোনো সাহায্য পৌঁছায়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তিন লাখ ৪৯ হাজার টন ফসলের জন্য হুমকি। এছাড়া পশুপালন খাতও বিপন্ন; ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ১.৩৮ মিলিয়ন পশু রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে রবিবারের ভূমিকম্পের মাত্রা ৬ ছিল। এর উৎপত্তিস্থল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ৮ কিলোমিটার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর